আপনার রাশিফল

আজ ১৮ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—গাঢ় লাল, মেরুন ও চকলেট। শুভ রত্ন—রক্ত প্রবাল ও গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিযাত্রী আমেডিগো ভেসপুচি, কথাশিল্পী জন আপডাইক ও দার্শনিক ম্যানলি পামার হল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যববসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনিট বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। যানবাহন থেকে সতর্ক থাকুন।