আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—আকাশি, বাদামি, মেজেন্টা। শুভ রত্ন—গার্নেট, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফিল্ড মার্শাল মানেকশ, অভিনেতা মার্লোন ব্রান্ডো, আলমগীর। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ব্যবসায় ঝঁুকি গ্রহণ করে লাভবান হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
মিথুনের বন্ধুদের জন্য একটাই পরামর্শ—আজ কারও সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াবেন না। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক যোগাযোগ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।