আপনার রাশিফল

আজ ১০ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা লাল, সবুজ, ধূসর। শুভ রত্ন—রুবি, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক জোসেফ পুলিৎজার, ডা. হ্যানিম্যান, অভিনেতা ওমর শরীফ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে মন্দাভাব দূর হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। তীর্থ ভ্রমণ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে সাড়া ফেলতে সক্ষম হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে।