আপনার রাশিফল

আজ ১৬ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—হালকা লাল, গাঢ় সবুজ, বাদামি। শুভ রত্ন—রক্তপ্রবাল, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক আবেদ খান, চার্লি চ্যাপলিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। আজ আপনার বন্ধুভাগ্য শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিযোগ আশার সঞ্চার করবে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক- প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই -২৩ আগস্ট)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর )
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ মার্চ-২০ এপিল)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। দূরের যাত্রা শুভ।
মীন (২১ এপ্রিল -২১ মে)
ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।