আপনার রাশিফল

আজ ২৪ মে। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সোনালি, হালকা নীল, মেরুন। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট নে উইন, রানি ভিক্টোরিয়া, বিজ্ঞানী ফারেনহাইট। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল অর্জনে সক্ষম হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম অর্জিত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।