আপনার রাশিফল

আজ ৬ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—হালকা সবুজ, বেগুনি, মেরুন। শুভ রত্ন—হিরে, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—রুশ লেখক আলেকজান্ডার পুশকিন, ডা. নিহার রঞ্জন গুপ্ত, অভিনেতা সুনীল দত্ত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন):
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।