আপনার রাশিফল

আজ ১৩ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—নীল, হালকা লাল, বেগুনি। শুভ রত্ন—রুবি, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি ডব্লিউ বি ইয়েটস, লেখিকা হ্যারিয়েট বিচার স্টো, চিকিৎসাবিজ্ঞানী জোলস ব্রোটেড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফল অর্জনে সক্ষম হবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।