আপনার রাশিফল

আজ ২০ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং— সবুজ, মেজেন্টা, আকাশি। শুভ রত্ন—পান্না, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—ওস্তাদ মোস্তাক আলী খান, বিজ্ঞানী ফ্রেডারিক হপকিন্স, অভিনয়শিল্পী এ ডি মারফি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেম-বিষয়ক জটিলতার অবসান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুদৃঢ় হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।