আপনার রাশিফল
আজ ২৬ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—বেগুনি, জলপাই সবুজ, ধূসর। শুভ রত্ন—রুবি, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—জর্জ বার্নার্ড শ, অভিনেতা ফখরুল হাসান বৈরাগী, কবি রজনীকান্ত সেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।