আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩০ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হলুদ, সোনালি, ধূসর। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—শিক্ষাবিদ ড. কাজী মোতাহার হোসেন, অভিনয়শিল্পী আর্নল্ড শোয়ার্জেনেগার, ববিতা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১মার্চ-২০এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।
বৃষ (২১এপ্রিল-২১মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২মে-২১জুন)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

কর্কট (২২জুন-২২জুলাই)

বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)

বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে।

তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)

বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায় হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)

ব্যববসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)

কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন।

কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)

কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)

শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।