আপনার রাশিফল
আজ ৭ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—নীল, ধূসর, মেরুন। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক লীলা রায়, প্রমথ চৌধুরী, অ্যাস্ট্রোলজার অ্যালান লিও। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে।