আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—নীল, ম্যাজেন্টা, ধূসর। শুভ রত্ন—ইন্দ্রনীলা, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী উইলিয়াম বেটসন, দার্শনিক ডেভিড হাটলি, শিল্পপতি মোর্শেদ খান। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পরেন। রাজনৈতিক তৎপরতা শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়—বরং কৌশলের আশ্রয় নিন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাস্তা পারাপারে সতর্ক থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।