আপনার রাশিফল
আজ ৯ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা লাল, সোনালি, সাদা। শুভ রত্ন—রক্তপ্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—এম আর আকতার মুকুল, রামেন্দু মজুমদার, সাংবাদিক হেদায়েত হোসেন মোর্শেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অসসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে কুশলী হোন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।