আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৪ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—সবুজ, গোলাপি, সাদা। শুভ রত্ন—পান্না, শ্বেতপোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক কুলদীপ নায়ার, শহীদ কাদরী, অভিনেতা জসীম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। রাস্তা পারাপারে সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থ ভ্রমণ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।