আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আপনার রাশিফল
আপনার রাশিফল
আজ ২১ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং হালকা লাল, ধূসর, চকলেট। শুভ রত্ন গোমেদ, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব কবি ইসমত চুগতাই, কাদেরী কিবরিয়া, বিজ্ঞানী উইলিয়াম মারডক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরিতে কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যাবতীয় কেনাকাটা শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদর কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।