আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৬ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং নীল, মেরুন, বাদামি। শুভ রত্ন ইন্দ্রনীলা, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী ক্রিস্টোফার আইজার উড, বিজ্ঞানী জেমস ফ্রাঙ্ক, সৈয়দ সালাহউদ্দিন জাকী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রেম–বিষয়ক জটিলতার অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। কর্মস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।