আপনার রাশিফল

আজ ২ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং: আকাশি, হালকা সবুজ, সাদা। শুভ রত্ন: ক্যাটস আই, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সুরকার আনোয়ার পারভেজ, অর্থনীতিবিদ হেরি জর্জ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।