আপনার রাশিফল

আজ ৫ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। গুরুত্বপূর্ণ দিন বুধবার। শুভ রং হালকা নীল, সবুজ, সাদা। শুভ রত্ন পান্না, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব সম্রাট চতুর্দশ লুই, ড. রাধা কৃষ্ণ, অভিনেত্রী র্যাকুয়েল ওয়েলচ। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। স্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।