আপনার রাশিফল

আজ ১২ সেপ্টেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং লাল, হালকা নীল, সাদা। শুভ রত্ন অ্যামিথিস্ট, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী বিভূতিভূষণ বন্দে্যাপাধ্যায়, শফিউল আলম প্রধান, লিন্ডা গ্রে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায় হবে। রাজনীতিতে আপনার অবস্থান সুদৃঢ় হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে বসের মন পাওয়া কঠিন হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।