আপনার রাশিফল

আজ ২ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। শুভ রং—শেওলা সবুজ, বাদামি, মেরুন। শুভ রত্ন—চায়নিজ জেড ও পাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—মাহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, কথাশিল্পী গ্রাহাম গ্রিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার নুযোগ পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনীতিতে আপনার পরিচিতি বৃদ্ধি পেতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের কারও কারও কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।