আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৭ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোম। শুভ রং—নীল, ম্যাজেন্টা, বাদামি। শুভ রত্ন—চায়নিজ জেড, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—জিমন্যাস্ট লুদমিলা তোরিশেভা, নাজি নেতা হিমলার, হেলাল হাফিজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বৈষয়িক কাজে অগ্রগতি হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

নতুন ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ কোনো নতুন নাটক বা ছায়াছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য আপনার কাজে লাগতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।