আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৮ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—ম্যাজেন্টা, হালকা সবুজ, চকলেট। শুভ রত্ন—গার্নেট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিল গেটস, ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, কায়কোবাদ মিলন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজে স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ। 
মিথুন (২২ মে-২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)  

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)  

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। 

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) 

ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) 

সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। 

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)  

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)  

নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। 

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) 

ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) 

ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।