আপনার রাশিফল

আজ ৩ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং হলুদ, ধূসর, হালকা লাল। শুভ রত্ন গোল্ডেন টোপাজ, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব মোগল সম্রাট আওরঙ্গজেব, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, জিমন্যাস্ট নাদিয়া কোমানেচি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যাবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।