আপনার রাশিফল

আজ ৪ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং গাঢ় লাল, বাদামি, ফিরোজা। শুভ রত্ন হিরে, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব গায়ক এন্ড্রু কিশোর, সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি রবীন্দ্র গোপ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থ ভ্রমণ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।