আপনার রাশিফল

আজ ৭ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—শেওলা সবুজ, বেগুনি, ধূসর। শুভ রত্ন—হিরে, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী মাদামকুরি, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, লিয়ন ট্রটস্কি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বৈদেশিক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের প্রসারে প্রভাবশালী কারও কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।