আপনার রাশিফল

আজ ১৩ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় লাল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ড. হুমায়ূন আহমেদ, মীর মশাররফ হোসেন, পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে সফল হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। রাস্তা পারাপারে সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে।