আপনার রাশিফল

আজ ১৫ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—লাল, রুপালি, চকলেট। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফিল্ড মার্শাল রোমেল, কথাশিল্পী মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বিমান নির্মাতা ফ্রেডারিক ফেইজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ। স্বাস্থে্যর প্রতি যত্ন নিন।
মিথুন (২২ মে-২১ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ আকস্মিকভাবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যৌথ বিনিয়োগ শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।