আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৭ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—হালকা নীল, সবুজ, তামাটে। শুভ রত্ন—রক্তপ্রবাল, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—ফিল্ড মার্শাল মন্টোগোমারি, গায়িকা রুনা লায়লা, লেখক ল্যাপিজি ফনটেজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকাদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকেও গুরুত্ব দিতে হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কর্মস্থলে আজ আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।