আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২১ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং আকাশি, সাদা, কমলা। শুভ রত্ন পীত পোখরাজ, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব দার্শনিক ভলতেয়ার, অভিনয়শিল্পী প্রেমনাথ, ল্যারি হ্যাগম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। তীর্থভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পসংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।