আপনার রাশিফল

আজ ২৬ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও বৃহস্পতিবার। শুভ রং—নীল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—ক্যাটস আই, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক মোহাম্মদ আবদুল হাই, চার্লস শুলজ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ ঝঁুকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।