আপনার রাশিফল

আজ ১ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হলুদ, সাদা, ধূসর। শুভ রত্ন—পান্না, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ডা. মোহাম্মদ ইব্রাহীম, কায়সার হামিদ, চিত্রপরিচালক উডি অ্যালেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ কোনো প্রদর্শনীতে আপনার আঁকা ছবি প্রশংসিত হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ বিদেশ থেকে এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন।