আপনার রাশিফল

আজ ৬ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—সবুজ, নীল, গোলাপি। শুভ রত্ন—অ্যামিথিস্ট, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—ওয়ারেন হেস্টিংস, অধ্যাপক ম্যাক্সমুলার, কবি শিকদার আমিনুল হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রতিবেশীর সঙ্গে পুরোনো বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। পাওনা আদায় হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ হঠাৎ হাতে টাকাপয়সা চলে আসতে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।