আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১০ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হালকা সবুজ, রুপালি, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ঐতিহাসিক যদুনাথ সরকার, সুরকার সমর দাশ, সাংবাদিক আখতারুজ্জামান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১মার্চ-২০এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১এপ্রিল-২১মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২মে-২১জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

কর্কট (২২জুন-২২জুলাই)

শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে।

সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে।

কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)

আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)

আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নাটক/টেলিফিল্মে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।