আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৫ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—সবুজ, সাদা, ধূসর। শুভ রত্ন—ক্যাটস আই, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি বন্দে আলী মিয়া, আতিকুল হক চৌধুরী, স্থপতি গুস্তভ আইফেল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ব্যাপারে আজ কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
প্রবাসী কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে আজ হঠাৎ করেই ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠতে পারে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
চাকরিতে বকেয়া পাওনাদির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।