আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৮ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—কমলা, তামাটে, ধূসর। শুভ রত্ন—গোমেজ, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিক উইলি ব্রান্ট, চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ, পদার্থবিজ্ঞানী জোসেফ থমসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে):
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন):
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই):
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট):
শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থ ভ্রমণ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর):
চাকরিতে কারও কারও আটকে থাকা বেতন-ভাতার বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর):
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িযে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর):
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের শুভসূচনা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি):
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি):
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।