আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২০ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—সবুজ, সাদা, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—শহীদ আলতাফ মাহমুদ, বদরুদ্দীন উমর, রসায়নবিদ থমাস গ্রাহাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। মামলা-মোমদ্দমা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। খেলাধুলার জন্য পুরষ্কৃত হতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পরিবারে বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।