আপনার রাশিফল

আজ ২১ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—নীল, ধূসর, গাঢ় সবুজ। শুভ রত্ন—অ্যামিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—রুশ নেতা স্ট্যালিন, অভিনেত্রী জেন ফন্ডা, লেখক অ্যান্থনি পাওয়েল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। লেখালেখি কিংবা সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়া সম্ভাবনা আছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমাসংক্রান্ত পরিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।