আপনার রাশিফল

আজ ২৪ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—গাঢ় নীল, সাদা, চকলেট। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী আভা গার্ডনার, কবি ম্যাথু আর্নল্ড, আলাউদ্দিন আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১মার্চ-২০এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১এপ্রিল-২১মে)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২মে-২১জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যাঁরা চাকরিতে পরিবর্তন চাচ্ছেন তাঁদের কারও কারও মনোবাঞ্ছা আজ পূরণ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২জুন-২২জুলাই)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)
বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন।
কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। ফেসবুক দেখুন—কারও হেয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগও শুভ। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)
বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তির হতে পারে।
মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পাওনা আদায়ে কুশলী হোন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।