আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৫ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—নীল, সাদা, গোলাপি। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট শাহজাহান, সংগীতশিল্পী লায়লা আর্জুমান্দ বানু, সুকুমার বড়ুয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।