আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৯ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—গাঢ় নীল, মেরুন, চকলেট। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—আবিষ্কারক জেমস ওয়াট, এডগার এলান পো, অভিনেত্রী ডলি পার্টন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেন শুভ। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ একাধিক অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈকি তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনে আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের শুভসূচনা হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক জটিলতার অবসান হবে। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি আজ কোনো প্রদর্শনীতে পুরস্কার পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। আজ আপনার অর্থভাগ্য শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক কিংবা ছায়াছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।