আপনার রাশিফল

আজ ২০ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ শনি ও সোমবার। শুভ রং—নীল, হালকা সবুজ, বাদামি। শুভ রত্ন—গোমেদ, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্র পরিচালক ফেদারিকো ফেলিনি, কবি আবদুস সাত্তার, বিজ্ঞানী আঁদ্রে মেরি অ্যাম্পিয়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো গোপন শুত্রুর পরিচয় প্রকাশ হয়ে পড়তে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কারে স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। ব্যবসায়ে নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।