আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২২ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—গাঢ় লাল, ধূসর, আকাশি। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি লর্ড বায়রন, অভিনেতা বিল বিক্রাবি, বক্সার জর্জ ফোরম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনি একজন সঙ্গীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
চাকরি কিংবা পেশা পরিবর্তনের জন্য দিনটি বিশেষ শুভ। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মিথুন (২২ মে-২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পেতে পারেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে যোগাযোগ শুভ । আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো গোপন শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। এ ছাড়া বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।