আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৭ জানুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—গাঢ় লাল, হলুদ, ধূসর। শুভ রত্ন—পীত পোখরাজ, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—সুরকার মোজার্ট, সাহিত্যিক লুই ক্যারল, জাহাজ প্রকৌশলী হেইম্যান রিকভার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবির জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতের টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। দূরের যাত্রা শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।