আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩ ফেব্রুয়ারি। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হালকা নীল, কমলা, চকলেট। শুভ রত্ন—চায়নিজ জেড, পীত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনয়শিল্পী মরগান ফেয়ার চাইল্ড, সাংবাদিক গিয়াসুদ্দিন আহমেদ, লেখক জেমস মিচেনার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মিথুন (২২ মে-২১ জুন)

সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। যৌথ বিনিয়োগ শুভ। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পাওনা আদায়ে তৎপর হোন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে।