আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৪ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—লাল, বেগুনি, ধূসর। শুভ রত্ন—রুবি, চায়নিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক আনোয়ার উদ্দীন খান, চলচ্চিত্র পরিচালক বাদল রহমান, অধ্যাপক শাহেদ আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

মিথুন (২২ মে—২১ জুন)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মস্থলে প্রতিপক্ষের সঙ্গে সমঝোতা করলে লাভবান হবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনীতি থেকে দূরে থাকুন।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

বৈদেশিক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। 

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। কর্মস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।