আপনার রাশিফল

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
ব্যবসায়িক জটিলতার অবসান হবে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
প্রবাসী সন্তানের ব্যাপারে আজ কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা আদায় হবে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।