আপনার রাশিফল

আজ ১৬ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোমবার। শুভ রং—সাদা, সবুজ, আকাশি। শুভ রত্ন—ক্যাটস আই, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী বারবারা স্ট্যানউইক, সরকার কবির উদ্দিন, অমিতাভ চৌধুরী। এবার চলুন, জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। অতিথি আপ্যায়নের ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। বেশি বেতনের আশায় চাকরি পরিবর্তন করে কেউ কেউ হতাশ হতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয় নিষ্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন।