আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩০ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হলুদ, গাঢ় সবুজ, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—ড. কাজী মোতাহার হোসেন, অভিনেত্রী ববিতা, গায়ক সনু নিগম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে প্রশংসিত হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ² থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বেশি বেতনের আশায় চাকরি পরিবর্তন করে কেউ কেউ হতাশ হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করার সুযোগ পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।