আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩১ জুলাই। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রোববার। শুভ রং—লাল, ক্রিম, আকাশি। শুভ রত্ন—রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী প্রেম চাঁদ, জে কে রাউলিং, চিত্রশিল্পী এরিক হ্যাসল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। 
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। 
মিথুন (২২ মে—২১ জুন)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। 

কর্কট (২২ জুন—২২ জুলাই)

বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। 

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপানি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ। 

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ। 

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। 

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সম্মান পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। 

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বেশি বেতনের আশায় চাকরি পরিবর্তন করে কেউ কেউ হতাশ হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। 

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে।