আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২ আগস্ট। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—সবুজ, মেরুন, আকাশি।
শুভ রত্ন—রক্ত প্রবাল, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জেমস বল্ডউইন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, অভিনেতা পিটার ও টুল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগে লাভবান হতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। 

মিথুন (২২ মে-২১ জুন)

কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন। 

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। 

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। স্বাস্থ্য ভালো যাবে। 

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। 

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। 

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন কোনো অভিনয়ের প্রস্তাব পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। স্বাস্থ্য ভালো যাবে। 

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। 

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তির সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।